« আশ্রয়ের আবেদন রিফিউজাল হয়েছে। sortie letter পেয়েছি। এখন কী করব? »« Ma demande d'asile est refusée. J'ai reçu la sortie letter. Qu'est-ce que je fais maintenant ? »
আমাদের সহযোগী উকিল — প্যারিস বারে নথিভুক্ত উকিল, আশ্রয় (asile) আইনে বিশেষজ্ঞ। আর রাহুল — 2012 সাল থেকে কমিউনিটির পাশে। sortie letter-এর বিরুদ্ধে আপিল, OFPRA ও CNDA, métiers en tension-এর মাধ্যমে রেগুলারাইজেশন, রিএক্সামা, ফৌজদারি — এসব ফাইল আমরা দুজন একসঙ্গে দেখি। আইনের দিকটি দেখবেন উকিল, আর আমি প্রতিটি ধাপে বাংলায় বুঝিয়ে আপনার পাশে থাকব — উকিলের সঙ্গে দেখা করার সময়ও। তাই আলাদা দোভাষীর প্রয়োজন হবে না।Notre avocat partenaire — avocat au barreau de Paris, spécialisé en droit d'asile. Et Rahul — aux côtés de la communauté depuis 2012. Recours contre la sortie letter, OFPRA et CNDA, régularisation par les métiers en tension, demande ultérieure, pénal — ces dossiers, nous les prenons à deux. L'avocat s'occupe du volet juridique, et moi je vous explique tout en bengali à chaque étape — y compris lors des rendez-vous avec l'avocat. Aucun interprète séparé n'est nécessaire.
যতক্ষণ পর্যন্ত আপনি পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিশ্চিত না হচ্ছেন, ততক্ষণ আপনাকে কোনো ফি দিতে হবে না।Vous ne payez rien tant que vous n'avez pas bien compris toute la démarche et que vous n'êtes pas sûr.
France-এ আশ্রয়, রেগুলারাইজেশন, কাগজ নবায়ন বা নাগরিকত্বের আবেদন — যে পথই হোক, অনেক বাঙালিকে এমন একজন উকিলের সঙ্গে এগোতে হয়, যিনি তাঁদের ভাষা বোঝেন না — আর প্রতিটি এপয়েন্টমেন্টে দোভাষীর জন্য আলাদা টাকা দিতে হয়। সেই কষ্টটা আমি 2012 সাল থেকে খুব কাছ থেকে দেখেছি। তাই Nirbhor-এ আমরা দুজন একসঙ্গে কাজ করি।Asile, régularisation, renouvellement de titre ou demande de nationalité — quel que soit le chemin, beaucoup de Bengalis doivent avancer avec un avocat qui ne parle pas leur langue, en payant un interprète à chaque rendez-vous. Cette difficulté, je la vois de près depuis 2012. C'est pour ça qu'à Nirbhor, nous travaillons à deux.
আপনার জন্য এর মানে কী? আপনি একা একজন ফরাসিভাষী উকিলের সামনে বসবেন না, আর দোভাষী ভাড়া করতে হবে না। উকিল আইন দেখেন, আমি বাংলায় পাশে থাকি — প্রথম মেসেজ থেকে শুনানির দিন পর্যন্ত।Concrètement, pour vous : vous ne vous retrouvez jamais seul face à un avocat francophone, et vous n'avez aucun interprète à louer. L'avocat fait le droit, je suis là en bengali — du premier message jusqu'à l'audience.
আপনার পরিস্থিতি বেছে নিন। আমরা আপনার মেসেজ তৈরি করে দিই — শুধু ক্লিক দিয়ে WhatsApp-এ পাঠান।Choisissez votre situation. On prépare votre message — il vous suffit d'appuyer pour l'envoyer sur WhatsApp.
এখনো নিশ্চিত নন?Vous hésitez ? তবুও লিখুন — আমরা প্রথমে আপনার কাগজ বুঝিয়ে দিই, কোনো বাধ্যবাধকতা নেই।Écrivez quand même — on commence par vous expliquer votre courrier, sans engagement.
আপনি যা পাঠান, তা শুধু আপনার ফাইলের কাজেই ব্যবহার হয়। পরিষ্কার করে বলে দিচ্ছি:Ce que vous envoyez ne sert qu'à votre dossier. Disons-le clairement :
préfecture, police বা অন্য কোনো কর্তৃপক্ষকে আমরা কখনো কিছু জানাই না। আপনার পরিস্থিতি কারও কাছে রিপোর্ট করা হয় না।Nous ne signalons jamais rien à la préfecture, à la police ni à aucune autre administration. Votre situation n'est rapportée à personne.
আপনার কাগজ শুধু উকিলের কাছেই যায়, আর সেটাও আপনার সম্মতিতে। উকিল পেশাগত গোপনীয়তায় (secret professionnel) বাধ্য।Vos pièces ne vont qu'à l'avocat, et seulement avec votre accord. L'avocat est tenu au secret professionnel.
প্রথমে নাম না বলেও লিখতে পারেন। শুধু কাগজের একটা ছবি পাঠালেও চলবে — বাকিটা পরে।Vous pouvez écrire sans donner votre nom au début. Une simple photo du document suffit — le reste viendra après.
আর একটা কথা: খবর খারাপ হলেও আমি সত্যিটাই বলব। মিথ্যা আশা দিয়ে টাকা নেওয়ার লোক অনেক আছে — আমি তাদের একজন নই। কী সম্ভব আর কী সম্ভব নয়, উকিলের সঙ্গে কথা বলে বাংলায় সোজাসুজি জানিয়ে দেব।Une dernière chose : même si la nouvelle est mauvaise, je vous dirai la vérité. Beaucoup vendent de faux espoirs — je n'en fais pas partie. Ce qui est possible et ce qui ne l'est pas, je vous le dirai franchement, en bengali, après en avoir parlé avec l'avocat.
« métiers en tension »-এর বিশেষ ব্যবস্থা (CESEDA-এর L.435-4 ধারা) এই তারিখ পর্যন্ত চালু রয়েছে; এরপর আইনি কাঠামো বদলে যাবে। তাই দেরি না করে আপনার ফিশ দে পে ও কাজের কাগজপত্র গুছিয়ে আবেদন জমা দেওয়াই ভালো।Le dispositif « métiers en tension » (art. L.435-4 CESEDA) est ouvert jusqu'à cette date ; ensuite, le cadre change. Mieux vaut préparer vos fiches de paie et justificatifs sans tarder.
আপনার পরিস্থিতি এই আইনি কাঠামোর মধ্যে পড়ে কি না, তা সহযোগী উকিল যাচাই করে নিশ্চিত করেন। কোনো ফলাফলের নিশ্চয়তা দেওয়া হয় না।L'avocat partenaire confirme si votre situation entre dans ce cadre. Aucune garantie de résultat.ছবি, ভয়েস, ভিডিও বা লেখা — যেভাবে আপনার সুবিধা। ফরাসি লিখতে হবে না, সুন্দর করে লিখতেও হবে না। জিজ্ঞেস করতে টাকা লাগে না।Photo, vocal, vidéo ou texte — comme vous voulez. Pas besoin d'écrire en français, ni d'écrire joliment. Poser une question ne coûte rien.
চিঠিতে কী লেখা আছে, কোন তারিখ আগে, কোন কাগজ দরকার — সহজ বাংলায় বলে দিই। কোনটা তাড়াতাড়ি করতে হবে সেটাও বলি; আইনি সিদ্ধান্ত উকিল নেন।Ce que dit votre courrier, quelle date passe en premier, quelles pièces manquent — en bengali simple. Je vous dis ce qui presse ; la décision juridique revient à l'avocat.
আপনার কাগজ এক জায়গায় আনি, নাম দিই, তারিখ অনুযায়ী সাজাই — উকিল যেন প্রথম দেখাতেই পুরো ছবিটা পান।Je rassemble vos pièces, je les nomme et je les classe par date pour que l'avocat ait toute l'image dès le premier regard.
এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ একা পড়ে যায়। এখানেই Nirbhor আলাদা।C'est le moment où la plupart des gens se retrouvent seuls. C'est exactement là que Nirbhor change tout.
উকিল আপিল লিখে জমা দেন। কিন্তু আমরা সেখানেই থামি না — CNDA-র শুনানির আগে আমাদের সহযোগী উকিলের সঙ্গে আমরা আপনাকে কয়েক দফায় প্রস্তুত করি, যাতে jury-র সামনে আপনি সবচেয়ে ভালো অবস্থায় থাকেন। এটাই আমাদের কাজের ধরন।L'avocat rédige et dépose le recours. Mais on ne s'arrête pas là : avant l'audience à la CNDA, nous vous préparons en plusieurs séances avec notre avocat partenaire, pour que votre entretien se déroule dans les meilleures conditions devant le jury. C'est notre façon de travailler.
প্রতিটি তারিখ, প্রতিটি চিঠি — খোঁজ রাখি এবং আপনাকে বাংলায় জানাই। মাঝপথে ছেড়ে দিই না।Chaque date, chaque courrier : je suis le dossier et je vous préviens en bengali. Je ne lâche pas en route.
টাকার ভয়ে অনেকে চুপ করে থাকেন আর সময়সীমা পার হয়ে যায়। তাই আগেই বলে দিচ্ছি।Beaucoup se taisent par peur du coût, et le délai passe. Alors on le dit d'avance.
আপনার পরিস্থিতি বলা, কাগজের ছবি পাঠানো, প্রশ্ন করা — যতবার দরকার। যতক্ষণ পর্যন্ত আপনি পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিশ্চিত না হচ্ছেন, ততক্ষণ আপনাকে কোনো ফি দিতে হবে না।Expliquer votre situation, envoyer une photo, poser des questions — autant de fois qu'il le faut. Vous ne payez rien tant que vous n'avez pas bien compris toute la démarche et que vous n'êtes pas sûr.
অনেকে উকিলের প্রতিটি এপয়েন্টমেন্টে দোভাষী নিয়ে যান এবং প্রতিবার আলাদা টাকা দেন। এখানে তার প্রয়োজন নেই — আমি নিজেই আপনার সঙ্গে থাকি এবং বাংলায় অনুবাদ করি। এর জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হয় না।Beaucoup emmènent un interprète à chaque rendez-vous chez l'avocat et paient à chaque fois. Ici, c'est inutile : je viens avec vous et je traduis en bengali, sans aucun frais supplémentaire.
উকিলের পরামর্শ আপনার কাছে ঠিক মনে হলে এবং আপনি সম্মতি দিলে, তখনই আমরা আপনার ফাইল নিয়ে কাজ শুরু করব। আমাদের ফি আপনার পরিচিত অন্য উকিলদের ফি-এর মতোই।Si le conseil de l'avocat vous convient et que vous donnez votre accord, alors seulement on ouvre votre dossier. Nos honoraires sont ceux d'un avocat que vous connaissez déjà.
আপনি যখন আমাদের কাছে একটি ফাইল দেন, তখন আমি প্রতিটি ধাপে আপনাকে সাহায্য করি — কোন কোন কাগজ লাগবে, কীভাবে ফাইল প্রস্তুত করতে হবে, কোন কৌশল অনুসরণ করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে — সবকিছু সহজভাবে বুঝিয়ে দিই।Quand vous nous confiez un dossier, je vous accompagne à chaque étape : quelles pièces sont nécessaires, comment monter le dossier, quelle stratégie est suivie et comment vous préparer à l'entretien — tout vous est expliqué simplement.
সাবধান : কেউ যদি ফলাফলের « গ্যারান্টি » দেয়, অথবা কাগজ না দেখেই আগে বড় অঙ্কের টাকা চায় — বিশ্বাস করবেন না। Nirbhor কোনো ফলাফলের গ্যারান্টি দেয় না, এবং কাজ শুরুর আগে দাম সবসময় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।Attention : si quelqu'un vous « garantit » un résultat, ou réclame une grosse somme d'avance sans avoir vu vos documents, méfiez-vous. Nirbhor ne garantit aucun résultat, et le prix est toujours annoncé clairement avant de commencer.
sortie letter (OQTF) — এর বিরুদ্ধে আপিল করার সময়সীমা কখনো কখনো খুব কম থাকে। আপনি যত দ্রুত কাগজটি পাঠাবেন, সহযোগী উকিল আপনার পরিস্থিতি যাচাই করার জন্য তত বেশি সময় পাবেন। এখনই WhatsApp-এ পাঠান — আমরা আপনার কাগজপত্র গুছিয়ে দিই এবং এই প্রক্রিয়ার জন্য আপনাকে সরাসরি সহযোগী উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। উকিল কী করতে হবে এবং সঠিক সময়সীমা কত, তা নিশ্চিত করেন। সময়মতো এই পদক্ষেপ নেওয়া দীর্ঘমেয়াদে আপনার অধিকার রক্ষা করতে পারে।L'OQTF, souvent appelée « sortie letter » dans la communauté, peut avoir des délais courts. Plus vous écrivez tôt, plus l'avocat partenaire a de temps pour examiner votre situation. Envoyez le document maintenant : on l'organise, et l'avocat confirme la marche à suivre et le délai exact.
প্রথমে রাহুল আপনার পরিস্থিতি মন দিয়ে শোনেন। এরপর সহযোগী উকিলের সঙ্গে কথা বলে তিনি আপনার জন্য সম্ভাব্য সমাধান ও করণীয় বুঝে নেন। তারপর রাহুল উকিলের পরামর্শ বাংলায় সহজভাবে আপনাকে বুঝিয়ে দেন। আপনি সম্মতি দিলে তবেই আমরা আপনার ফাইল নিয়ে কাজ শুরু করি।Vous parlez avec moi en bengali. Pour le juridique, l'avocat partenaire intervient. Vous n'êtes jamais seul face à l'administration.
OQTF / sortie letter, titre de séjour, নবায়ন, préfecture-এর তলব ও কাগজের অনুরোধ।Sortie letter (OQTF), titre de séjour, renouvellement, convocation et demandes de pièces de la préfecture.
OFPRA / CNDA refus বোঝা, কাগজ গোছানো, নতুন তথ্য থাকলে demande ultérieure (রিএক্সামা)-এর প্রস্তুতি।Comprendre un refus OFPRA / CNDA, organiser les pièces, préparer une demande ultérieure (ancien réexamen) en cas d'éléments nouveaux.
CAF, CPAM, AME, CSS, impôts, complémentaire santé, প্রশাসনিক চিঠি — বোঝা, গোছানো, এপয়েন্টমেন্ট ও নিয়মিত খোঁজ।CAF, assurance maladie (CPAM), AME, CSS, impôts, complémentaire santé, courriers administratifs — comprendre, organiser, prendre rendez-vous, suivre.
আপনার চিঠি আপনার সাথে পড়ি, প্রয়োজনে শব্দে শব্দে, সহজ বাংলায়।On lit votre courrier avec vous, mot à mot s'il le faut, dans un bengali simple et clair.
ফৌজদারি বিষয়ে Nirbhor নিজে মামলা পরিচালনা করে না। থানার ডাক, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ বা আদালতে শুনানি হলে আমরা দ্রুত সহযোগী উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। আমরা শুধু যোগাযোগের ব্যবস্থা করি, তবে পুরো প্রক্রিয়া সঠিকভাবে বুঝতে আপনার পাশে থাকি।Nirbhor ne traite pas directement les affaires pénales. En cas de convocation, garde à vue ou audience, nous pouvons seulement faciliter une mise en relation rapide avec un avocat partenaire.
শুধুমাত্র mise en relation।Mise en relation uniquement.restaurant, épicerie, supérette বা যেকোনো commerce-এ আমাদের পনেরো বছরেরও বেশি বাস্তব অভিজ্ঞতা রয়েছে। France-এ ব্যবসা শুরু করা বা কোনো commerce কেনার পুরো প্রশাসনিক প্রক্রিয়ায় আমরা আপনাকে ধাপে ধাপে গুছিয়ে এগোতে সাহায্য করি এবং প্রয়োজন অনুযায়ী সঠিক experts-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিই।Restaurant, épicerie, supérette ou tout commerce — nous avons une vraie expérience terrain de l'ouverture et de la reprise en France. On vous aide à avancer avec méthode et on vous oriente vers les bons experts.
আপনার projet-এ comptable বা fiscal structuration-এর প্রয়োজন হলে, আমরা আপনাকে বিশ্বস্ত experts-comptables-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। আর আইনি চুক্তি ও কাগজপত্রের জন্য আমাদের সহযোগী উকিল সবসময় আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করেন।Lorsque votre projet nécessite une structuration comptable ou fiscale, on peut vous mettre en relation avec un expert-comptable de confiance. Pour les contrats et documents juridiques, l'avocat partenaire.
আমরা সাফল্য, financing বা résultat-এর প্রতিশ্রুতি দিই না। আমরা গুছিয়ে, পরিষ্কারভাবে, সঠিক experts-দের সাথে এগোতে সাহায্য করি।Nous ne promettons ni réussite, ni financement, ni résultat. On vous aide à avancer avec méthode, clairement, avec les bons experts.
বাংলায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া, উকিলের সঙ্গে এপয়েন্টমেন্টে আপনার পাশে থাকা, উকিলের পরামর্শ সহজভাবে বুঝিয়ে দেওয়া এবং উকিল যে ডকুমেন্ট চান সেগুলো প্রস্তুত করতে সাহায্য করা।Répondre à vos questions en bengali, être à vos côtés au rendez-vous chez l'avocat, vous expliquer simplement ses conseils et préparer avec vous les documents qu'il demande.
আইনি বিশ্লেষণ, কৌশল নির্ধারণ, আপিল প্রস্তুত ও আদালতে প্রতিনিধিত্ব — সবকিছুই উকিল মনোযোগসহকারে করেন।Analyse juridique, choix de la stratégie, préparation de l'appel et représentation devant le juge — l'avocat s'en occupe avec rigueur.
নির্ভর আপনার পাশে থাকে ও সব গুছিয়ে দেয়। আইনি সিদ্ধান্ত ও আদালতের কাজ শুধুমাত্র উকিল করেন। নির্ভর কখনো উকিলের জায়গা নেয় না।Nirbhor vous accompagne et prépare tout. Les décisions juridiques et les audiences relèvent de l'avocat seul. Nirbhor ne se substitue jamais à lui.
WhatsApp-এ আপনাকে যে উত্তর দেয়, সেটা আমি নিজে। Paris-এ থাকি, 2012 সাল থেকে কমিউনিটির পাশে আছি, আর নিজেই France-এ ব্যবসা চালাই — OFPRA, CNDA, préfecture, banque, impôts, CAF-এর লাইনে আমি নিজে দাঁড়িয়েছি, তাই না বোঝার কষ্টটা আমি জানি। উকিলের এপয়েন্টমেন্টে আমি সঙ্গে যাই, কারণ ওই ঘরে একা বসে থাকার অনুভূতিটাও আমি চিনি।La personne qui vous répond sur WhatsApp, c'est moi. Je vis à Paris, j'accompagne la communauté depuis 2012 et je gère mes propres commerces en France — j'ai fait moi-même les files de la l'OFPRA, de la CNDA, de la préfecture, de la banque, des impôts et de la CAF. Je viens aux rendez-vous chez l'avocat parce que je sais ce que ça fait d'être seul dans cette pièce.
দশ বছরেরও বেশি সময় ধরে কমিউনিটির পাশে।Plus de dix ans aux côtés de la communauté.
সবকিছু বাংলায়। না বোঝার কোনো লজ্জা নেই।Tout en bengali. Aucune honte à ne pas comprendre.
commerce খোলা ও কেনার মাঠের অভিজ্ঞতা।Expérience concrète de l'ouverture et la reprise de commerces.
আমরা ফলাফলের প্রতিশ্রুতি দিই না — পরিষ্কার কাজ করি।On ne promet pas de résultat — on travaille proprement.
প্রতিবার নতুন কারো কাছে যেতে হয় না — সবসময় একই উকিল, একই মানুষ।Pas un interlocuteur différent à chaque fois : le même avocat, la même personne.
না, লিখতে বা প্রশ্ন করতে টাকা লাগে না — যতবার দরকার জিজ্ঞেস করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিশ্চিত না হচ্ছেন, ততক্ষণ আপনাকে কোনো ফি দিতে হবে না। উকিলের পরামর্শ আপনার কাছে ঠিক মনে হলে এবং আপনি সম্মতি দিলে, তখনই আমরা আপনার ফাইল নিয়ে কাজ শুরু করি — দাম আগেই স্পষ্ট করে বলে দেওয়া হয়।Non, écrire et poser des questions ne coûte rien — autant de fois qu'il le faut. Vous ne payez rien tant que vous n'avez pas bien compris toute la démarche et que vous n'êtes pas sûr. Si le conseil de l'avocat vous convient et que vous donnez votre accord, alors seulement on ouvre votre dossier — et le prix est annoncé clairement à l'avance.
না, দোভাষী লাগবে না। আমি নিজে এপয়েন্টমেন্টে সঙ্গে যাই এবং উকিল যা বলেন সব বাংলায় বুঝিয়ে দিই। এর জন্য আলাদা কোনো টাকা নেই — এটাই Nirbhor-এর মূল পার্থক্য।Non, aucun interprète n'est nécessaire. Je viens moi-même au rendez-vous et je vous traduis tout en bengali. Ce n'est pas facturé en plus — c'est précisément ce qui distingue Nirbhor.
হ্যাঁ। আমাদের সহযোগী উকিল প্যারিস বারে নথিভুক্ত, আশ্রয় (asile) আইনে বিশেষজ্ঞ এবং বিদেশি নাগরিকদের আইন (droit des étrangers) নিয়ে কাজ করেন। তাঁর ছবি এই পাতার উপরেই আছে। দেখা হবে তাঁর নিজের cabinet-এ, আর এপয়েন্টমেন্ট ঠিক হলে ঠিকানা পাবেন।Oui. Notre avocat partenaire est inscrit au barreau de Paris, spécialisé en droit d'asile et il exerce en droit des étrangers. Sa photo est en haut de cette page. La rencontre a lieu dans son propre cabinet, dont vous recevrez l'adresse une fois le rendez-vous fixé.
হ্যাঁ। আপনার situation যাই হোক, লিখতে পারেন। এখানে কেউ আপনাকে বিচার করবে না।Oui. Quelle que soit votre situation, vous pouvez écrire. Personne ne vous jugera ici.
না, কখনো না। আপনার সম্মতি ছাড়া আপনার কোনো কাগজ কারো কাছে যায় না। কাগজ শুধু উকিলের কাছেই যায়, আর তিনি পেশাগত গোপনীয়তায় (secret professionnel) বাধ্য।Non, jamais. Sans votre accord, aucun document n'est transmis à qui que ce soit. Vos pièces ne vont qu'à l'avocat, qui est tenu au secret professionnel.
কোনো সমস্যা নেই। WhatsApp-এ বাংলায় একটা ভয়েস মেসেজ পাঠান, অথবা শুধু কাগজের ছবি তুলে পাঠান। ব্যস, ওটুকুই যথেষ্ট।Aucun souci. Envoyez un message vocal en bengali sur WhatsApp, ou simplement une photo du document. C'est suffisant.
যাচাই করে নিন, সেটাই স্বাভাবিক। আমরা নাম লুকাই না — আমাদের সহযোগী উকিল, প্যারিস বারে নথিভুক্ত, আর আমাদের দুজনের ছবি এই পাতার উপরেই আছে। তিনি বারে নথিভুক্ত কি না, আপনি নিজেই যাচাই করতে পারেন। দেখা হবে তাঁর নিজের cabinet-এ — কোনো ক্যাফে বা রাস্তায় নয়। আর মনে রাখবেন: আগে টাকা চাওয়া হয় না — আপনি না বুঝে, সম্মতি না দিয়ে কিছুই শুরু হয় না।Vérifiez, c'est normal. Nous ne cachons pas nos noms : notre avocat partenaire est inscrit au barreau de Paris, et nos deux photos sont en haut de cette page. Vous pouvez vérifier son inscription vous-même. La rencontre a lieu dans son cabinet — pas dans un café ni dans la rue. Et souvenez-vous : on ne demande pas d'argent à l'avance — rien ne commence sans que vous ayez compris et donné votre accord.
আমি রাহুল। Paris-এ থাকি, 2012 সাল থেকে কমিউনিটির পাশে আছি এবং নিজে France-এ ব্যবসা চালাই — OFPRA, CNDA, préfecture, banque, impôts, CAF-এর কাজ আমি নিজের হাতে করেছি। আপনি একজন মানুষের সঙ্গেই কথা বলবেন, robot নয়।Je suis Rahul. Je vis à Paris, j'accompagne la communauté depuis 2012 et je gère mes propres commerces en France — OFPRA, CNDA, préfecture, banque, impôts, CAF, je les ai faits moi-même. Vous parlez à une personne, pas à un robot.
আমরা পুরো কাজটাই করি। কোন কাগজ লাগবে তা বলে দিই, ফাইল তৈরি করি, উকিলের সঙ্গে মিলিয়ে নিই এবং আপনার হয়ে আবেদন জমা দিই। এরপর প্রতিটি চিঠি ও তারিখের খোঁজ রাখি এবং আপনাকে বাংলায় জানাই।On fait tout. On vous dit quelles pièces sont nécessaires, on monte le dossier, on le valide avec l'avocat et on le dépose pour vous. Ensuite on suit chaque courrier et chaque date, et on vous tient au courant en bengali.
যত দ্রুত সম্ভব। OQTF বা CNDA-র সময়সীমার বিষয় হলে মেসেজে « urgent » লিখুন — ওগুলো আগে দেখা হয়।Le plus vite possible. S'il s'agit d'une OQTF ou d'un délai CNDA, écrivez « urgent » dans votre message — ces cas passent en priorité.
না। Nirbhor উকিলের অফিস নয়। আইনি কাজ করেন আমাদের সহযোগী উকিল, যিনি প্যারিস বারে নথিভুক্ত এবং নিজের cabinet থেকে কাজ করেন। আমরা একটি দল হিসেবে একসঙ্গে কাজ করি — আমি বাংলায় আপনার পাশে থাকি, উকিল আইন দেখেন।Non. Nirbhor n'est pas un cabinet d'avocat. Le juridique est traité par notre avocat partenaire, inscrit au barreau de Paris, depuis son propre cabinet. Nous travaillons ensemble, comme une équipe : je suis à vos côtés en bengali, l'avocat fait le droit.
সব পৃষ্ঠা, কবে পেয়েছেন সেই তারিখ এবং সম্ভব হলে খামের ছবি পাঠান। আমরা ফাইল তৈরি করে সহযোগী উকিলের কাছে পাঠাই; সময়সীমা ও কৌশল উকিল নিশ্চিত করেন।Envoyez toutes les pages, la date de réception et, si possible, une photo de l'enveloppe. On monte le dossier et on le transmet à l'avocat partenaire ; le délai et la stratégie, c'est lui qui les confirme.
হ্যাঁ, তবুও লিখুন। উকিল দেখবেন কী এখনও সম্ভব।Oui, écrivez quand même. L'avocat regardera ce qui reste possible.
সাধারণত হ্যাঁ, যদি সময়সীমা ঠিক থাকে। সময়সীমা প্রটি প্রক্রিয়ায় আলাদা — তাই notification ভালো করে পড়তে হয়। আমরা চিঠি বাংলায় বুঝিয়ে দিই, ফাইল তৈরি করি ও জমা দিই; আইনি সিদ্ধান্ত উকিল নেন।En général oui, si le délai est respecté. Ce délai varie selon la procédure — il faut lire la notification attentivement. On vous explique le courrier en bengali, on monte le dossier et on le dépose ; la décision juridique revient à l'avocat.
এটি একই আবেদন আবার করা নয়। এর জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন উপাদান (élément nouveau) দরকার। আমরা নতুন ডকুমেন্ট গুছিয়ে ফাইল তৈরি করি ও জমা দিই; বিশ্লেষণ উকিল করেন।Ce n'est pas refaire la même demande : il faut un élément nouveau sérieux. On réunit les nouveaux documents, on monte le dossier et on le dépose ; l'analyse revient à l'avocat.
না। কাজ / ফিশ দে পে séjour-এর জন্য কাজে লাগতে পারে, কিন্তু asile-এর জন্য নয়। দুটি আলাদা পথ।Non. Le travail / les fiches de paie peuvent servir au séjour, pas forcément à l'asile. Ce sont deux voies différentes.
présence, ফিশ দে পে, কাজ ও justificatifs গুছিয়ে পূর্ণ ফাইল তৈরি করি এবং আপনার হয়ে আবেদন জমা দিই; কৌশল উকিল বিশ্লেষণ করেন।On aide à organiser la présence, les fiches de paie, le travail et les justificatifs ; l'avocat analyse la stratégie.
হ্যাঁ — société, banque, bail, expert-comptable, HACCP-এর প্রশাসনিক গোছানোয়; আইনি কাগজে উকিল।Oui, pour l'organisation administrative : société, banque, bail, expert-comptable, HACCP ; pour les documents juridiques, l'avocat.
বিশ্লেষণ ছাড়া সাইন করবেন না। Nirbhor কাগজ গোছায় এবং উকিল / expert-comptable-এর কাছে orient করে।Ne signez pas sans analyse. Nirbhor rassemble les documents et oriente vers l'avocat / l'expert-comptable.
হ্যাঁ — চিঠি বোঝা, কাগজ গোছানো, এপয়েন্টমেন্ট নেওয়া ও প্রশাসনিক কাজের নিয়মিত খোঁজ।Oui : compréhension des courriers, organisation des pièces, prise de rendez-vous et suivi administratif.
access সীমিত, শুধু আপনার ফাইলের জন্য ব্যবহার, অনুরোধে মুছে ফেলা সম্ভব, এবং গোপনীয়তা রক্ষা করা হয়।Accès limité, usage uniquement pour votre dossier, suppression possible sur demande, et confidentialité respectée.
না। কেউই annulation বা রেগুলারাইজেশন-এর নিশ্চয়তা দিতে পারে না। Nirbhor সিরিয়াস সহায়তা ও পরিষ্কার ফাইলের নিশ্চয়তা দেয়; সিদ্ধান্ত প্রশাসন ও বিচারকের।Non. Personne ne devrait garantir une annulation ou une régularisation. Nirbhor garantit un accompagnement sérieux et un dossier propre ; les décisions appartiennent à l'administration et aux juges.
শুরু করতে শুধু কাগজের একটা ছবি বা বাংলায় একটা ভয়েস মেসেজ — এতটুকুই যথেষ্ট। নাম বা ফোন এখনই দিতে হবে না। পরে যখন সব পৃষ্ঠার পরিষ্কার ছবি আর কবে পেয়েছেন সেই তারিখ লাগবে, তখন আমি বলে দেব।Pour commencer, une photo du document ou un vocal en bengali suffisent. Pas besoin de donner votre nom ni votre numéro tout de suite. Quand il faudra les pages complètes et la date de réception, je vous le dirai.
না। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাংলায় হয় — উকিলের এপয়েন্টমেন্টেও আমি সঙ্গে গিয়ে বাংলায় অনুবাদ করি।Non. Tout se passe en bengali, du début à la fin — y compris au rendez-vous chez l'avocat, où je viens traduire.
Nirbhor নিজে ফৌজদারি মামলা পরিচালনা করে না। থানার ডাক, পুলিশি হেফাজত বা আদালতে শুনানি হলে আমরা দ্রুত সহযোগী উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই এবং পুরো প্রক্রিয়ায় আপনার পাশে থাকি; urgence অবশ্যই জানাতে হবে।Nirbhor ne gère pas lui-même les affaires pénales. Convocation, garde à vue ou audience : on vous met rapidement en relation avec l'avocat partenaire et on reste à vos côtés pour que vous compreniez toute la procédure ; signalez l'urgence.
একটি ছবি বা একটি ভয়েস মেসেজই যথেষ্ট। বুঝে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো টাকা নয়, আর সব গোপন থাকে।Une photo ou un vocal suffit. Rien à payer tant que vous n'êtes pas sûr, et tout reste confidentiel.
আপনার পরিস্থিতি WhatsApp-এ বলুনExpliquez votre situation sur WhatsAppNirbhor — পরিচালনায় Rahul Chakroborty, Paris। যোগাযোগ : WhatsApp। Nirbhor — responsable de la publication : Rahul Chakroborty, Paris. Contact : WhatsApp.
Netlify, Inc. — অথবা চূড়ান্ত কনফিগারেশন অনুযায়ী নিশ্চিত করা হবে।Netlify, Inc. — ou hébergeur à confirmer selon la configuration finale.
প্রশাসনিক সহায়তা, চিঠি বুঝতে সাহায্য, ফাইল তৈরি ও জমা দেওয়া, এবং আইনি বিষয়ে আমাদের সহযোগী উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া।Accompagnement administratif, aide à la compréhension des courriers, constitution et dépôt des dossiers, et mise en relation avec notre avocat partenaire pour les questions juridiques.
Nirbhor consultation juridique দেয় না এবং কোনো উকিলের বিকল্প নয়। সময়সীমা, আপিল, সিদ্ধান্ত ও আইনি কৌশল শুধুমাত্র উকিলের এখতিয়ারে। কোনো ফলাফলের নিশ্চয়তা নেই। প্রেরিত তথ্য শুধু আবেদন বোঝা, document গোছানো ও orientation সহজ করার জন্য ব্যবহৃত হয়।Nirbhor ne fournit pas de consultation juridique et ne remplace pas un avocat. Les délais, recours, décisions et stratégies juridiques relèvent exclusivement de l'avocat. Aucune garantie de résultat. Les informations transmises servent uniquement à comprendre la demande, organiser les documents et faciliter l'orientation.
প্রেরিত document ও মেসেজে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য থাকতে পারে। অনুগ্রহ করে শুধু প্রয়োজনীয় কাগজ পাঠান। তথ্য কেবল আপনার আবেদন প্রক্রিয়া ও follow-up-এর জন্য যতটুকু সময় দরকার ততটুকুই রাখা হয়। আপনি যেকোনো সময় তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।Les documents et messages transmis peuvent contenir des données personnelles sensibles. Merci de ne transmettre que les documents nécessaires. Les données sont conservées uniquement le temps nécessaire au traitement et au suivi de votre demande. Vous pouvez demander la suppression de vos données à tout moment.
যোগাযোগ WhatsApp-এর মাধ্যমে হতে পারে। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত document পাঠানো এড়িয়ে চলুন।Les échanges peuvent avoir lieu via WhatsApp ; évitez d'envoyer des documents inutiles ou excessifs.